বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি
দেশের ১১টি জেলায় চলমান বন্যায় ১০ লাখেরও বেশি পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। আজকের (৩০ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বন্যায় এখন পর্যন্ত মোট ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে পুরুষ ৪১ জন, নারী ৬ জন এবং শিশু ৭ জন। কুমিল্লায় সবচেয়ে বেশি ১৪ জন মারা গেছেন, ফেনীতে ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে ১ জন, নোয়াখালীতে ৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন, কক্সবাজারে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন। বন্যাকবলিত জেলাগুলো: ১. ফেনী ২. কুমিল্লা ৩. চট্টগ্রাম ৪. খাগড়াছড়ি ৫. নোয়াখালী ৬. মৌলভীবাজার ৭. হবিগঞ্জ ৮. ব্রাহ্মণবাড়িয়া ৯. সিলেট ১০. লক্ষ্মীপুর ১১. কক্সবাজার সিলেট, হবিগঞ্জ এবং চট্টগ্রাম: এই জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও ৬৪টি উপজেলা ও ৪৮৬টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার কবলে রয়েছে। এর ফলে মোট ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয় ও উদ্ধার কার্যক্রম: বন্যা কবলিত মানুষদের আশ্রয়ের জন্য মোট ৩,২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৪ লাখ ৬৯ হাজার ৬৮৭ জন লোক এবং ৩৮ হাজার ১৯২...